1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজধানীতে আরও ২ দিন বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এ বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীতে সারা দিনই আজ বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবারও (২৫ অক্টোবর) হবে। পরশুদিন বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে। এ ছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির হতে পারে। বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন।

সোমবার সকাল দেয়া আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) বলা হয়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com