1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২১ ঘণ্টার জন্য বন্ধ দেশের তিন বিমানবন্দর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় এলাকায় তিন বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানবন্দর তিনটি হচ্ছে—চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর।

আজ সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এই তিন বিমানবন্দরে আজ বেলা ৩টা থেকে কাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তথা ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী।

তিনি জানান, তিনটি বিমানবন্দরের অবস্থান সমুদ্রের কাছাকাছি। জোয়ারের পানি আসতে পারে। বাতাসের গতিবেগও বেশি। তাই তিনটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আর আবহাওয়া যদি বেশি খারাপ হয় তাহলে হয়তো ঢাকায় সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com