1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজনীতিতে নামলেন মাহি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখালেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুকে এক পোস্টে মাহি বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠিও শেয়ার করেন নায়িকা।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি।

জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

একটিতে লেখা আছে, ‘সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য চিঠিতে বলা আছে, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com