1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মার্কিন স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার, যা বলল আমেরিকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা।

জবাবে হোয়াইট হাউস জানায়, “মার্কিন অবকাঠামোর উপর যেকোনও প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া দেখানো হবে।”

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া দেন।

এ সময় তিনি বলেন, “সর্বজনীনভাবে পাওয়া তথ্যানুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ হুমকি দিয়ে বলেন, “যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

তিনি বলেন, “বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের অধিপত্য বাড়াতে আমেরিকা ও তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা চরম বিপজ্জনক একটি প্রবণতা।”

ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে রুশ এই কর্মকর্তা বলেন, “এর জবাবে স্বাভাবিকভাবেই তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে।”

হামলার হুমকি দিলেও কনস্তানতিন ভোরোনতসভ নির্দিষ্ট কোনও স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। সূত্র: রয়টার্স, ইউএসনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com