1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

১. পাকিস্তানের খেলা বাকি নেদারল্যান্ডস (৩০ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৩ নভেম্বর) এবং বাংলাদেশের (৬ নভেম্বর) বিরুদ্ধে। তিনটি ম্যাচেই জিততে হবে বাবরদের। শুধু তাই নয়, তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।

২. গ্রুপের বাকি দলগুলোর মধ্যে অন্তত তিনটি দলকে দু’টি করে ম্যাচে হারতে হবে।
৩. শেষ চারে যাওয়ার ক্ষেত্রে গ্রুপে পাকিস্তানের সব থেকে বড় বাধা দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। পাকিস্তানকে শেষ চারে যেতে হলে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারতেই হবে ভারতের কাছে। এরপর পাকিস্তান যদি নিজেদের সব ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকা শেষ করবে ৫ পয়েন্টে। তখন টেম্বা বাভুমাদের হটিয়ে বাবর আজমরা সেমিফাইনালে চলে যাবেন।

৪. এই গ্রুপে জিম্বাবুয়েরও সুযোগ আছে শেষ চারে যাওয়ার। তাদের বাকি তিনটি ম্যাচ আছে বাংলাদেশ (৩০ অক্টোবর), নেদারল্যান্ডস (২ নভেম্বর) এবং ভারতের (৬ নভেম্বর) বিরুদ্ধে। জিম্বাবুয়ে এর মধ্যে দু’টি ম্যাচ হারলে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে যাবে।

৫. বাংলাদেশের খেলা বাকি জিম্বাবুয়ে (৩০ অক্টোবর), ভারত (২ নভেম্বর) এবং পাকিস্তানের (৬ নভেম্বর) বিরুদ্ধে। বাংলাদেশ যদি ভারত এবং পাকিস্তানের কাছে হেরে যায় এবং জিম্বাবুয়েকে হারায়, তাহলেও পাকিস্তান এগিয়ে থাকবে।

৬. নেদারল্যান্ডসের অবস্থাও ঠিক পাকিস্তানের মতো। ৩০ অক্টোবর এই দুই দেশ মুখোমুখি। যারা হারবে, তারাই ছিটকে যাবে এবারের বিশ্বকাপ থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com