1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শান্তর ফিফটিতে লড়াকু সংগ্রহ পেয়েছে টাইগাররা।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ১৫০ রান।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ খেলছেন ইয়াসির আলী রাব্বি।

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই ব্লেসিং মুজারাবানির বলে উইকেটকিপার রেগিস চাকাভার তালুবন্দী হন সৌম্য।

শুরুতেই উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন লিটন দাস ও শান্ত। ধীরেসুস্থে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন দুজন। তবে ষষ্ঠ ওভারে মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে চাতারার হাতে ধরা পড়েন তিনি। এর আগে করেন ১৪ রান।

চার নম্বরে নেমে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করতে থাকেন সাকিব আল হাসান। অন্যপ্রান্তে ধীরগতির ইনিংস খেলতে থাকেন শান্ত। অনেকটা চাপের মুখে মারতে গিয়ে শন উইলিয়ামসের বলে মুজারাবানির তালুবন্দী হন সাকিব। এর আগে খেলেন ২৩ রানের ইনিংস।

একপ্রান্ত আগলে খেলা শান্ত ৪৫ বলে অর্ধশতকের দেখা পান। ফিফটির পর আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭১ রান করে সিকান্দার রাজার বলে আউট হন এ ওপেনার।

শেষদিকে আফিফ হোসেনের ২০ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এর আগে মোসাদ্দেক হোসেন ৭ ও নুরুল হাসান সোহান ১ রানে আউট হন।

জিম্বাবুয়ের হয়ে গারাভা ও মুজারবানি দুটি এবং রাজা ও শন উইলিয়ামস একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com