1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৭৭ বার দেখা হয়েছে

 

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোজাহার হোসেন ও মোতাহার হোসেন নামের ভূক্তভোগী দুই পরিবার। তারা উপজেলার মালিগাও ইউনিয়নের মালিগাও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। রবিবার(৩০অক্টোবর) বেলা ১১টায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা বলেন, আমরা মালিগাও মৌজায় পৈত্রিকমূলে ১২শতাংশ বাড়ী(জমি) পাই। ছেলে মেয়েসহ পরিবার নিয়ে বাপ দাদার আমল থেকে বসবাস করে আসছি। কিন্তু আমাদের প্রতিবেশি জাহাঙ্গীর আলম চার শতাংশ জায়গার মালিকানা দাবী এবং দখলদার বলে আমাদের নামে মামলা করে। এনিয়ে দাউদকান্দি সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় মোহাম্মদপুর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা(ভূমি) এবং কানুনগো গত বছরের ৫ অক্টোবর সরেজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদনে(স্মারক নং-৭০) উল্লেখ করেন যে, আমাদের বসত বাড়ীতে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলমের দখল নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশি হাজি ফজলুর রহমান, মুকবুল হোসেন ও আব্দুস সাত্তার বলেন, গত বছর এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ সামাজিকভাবে সালিশ বৈঠক করলেও জাহাঙ্গীর দাবীকৃত জায়গার সঠিক কাগজপত্র দেখাতে পারেনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মোতাহার হোসেন ও মোহাহের হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরীব মানুষ, সিএনজি চালিয়ে সংসার চালাই, এখন ছেলে মেয়ে নিয়ে বাপ দাদার ভিটায় ডালভাত খেয়ে কোন রকমে চলছি। আমরা মামলার হয়রানী থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জাহাঙ্গীর আলম বলেন, বিএস এবং আরএস রেকর্ডসহ দলিলমূলে মালিকানা দাবী করে আদালতে মামলা করেছি। কাগজপত্র যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com