1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইমরান খান গুলিবিদ্ধ : যা বললেন পাক প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা হয়েছে। পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলায় ইমরান খানসহ দলের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। ইমরান খানের ওপর হামলার পর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে অবিলম্বে ঘটনার দ্রুত তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। ইমরান খানের সুস্বাস্থ্যও কামনা করেছেন তিনি।

শাহবাজ শরিফ আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে নিরাপত্তা ও তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। আমাদের দেশের রাজনীতিতে সন্ত্রাসের কোনো স্থান নেই।

বৃহস্পতিবার পাকিস্তানে ইমরান খানের লংমার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা জানিয়েছেন। পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

গত ২৯ অক্টোবর থেকে লংমার্চ শুরু করেছেন পাকিস্তানের বিরোধী দল পিটিআইয়ের নেতা ইমরান খান। এরপর আজ এ হামলার ঘটনা ঘটল। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তার দলের নেতা ইমরান ইসমাইল।

তিনি বলেন, একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com