1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করেছে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

কাদের বলেন, ফরিদপুরের আকাশে টাকা-বাতাসে উড়ে। মির্জা ফখরুল টাকা উড়ায়। এখনই শুরু হয়ে গেছে। কাকে মনোনয়ন দেবে সেই বাণিজ্য। এ বাণিজ্যের বিরুদ্ধে খেলা হবে। কাকে এমপি বানাবে, কাকে মন্ত্রী বানাবে এই কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, সেই অর্থ পাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে নির্বাচনে।

কাদের আরও বলেন, ডিসেম্বরে নাকি আমাদের লাল কার্ড দেখাবে। বিএনপিকে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ। খেলায় বেশি ফাউল করলে লাল কার্ড। বিএনপি বেশি লাফালাফি, বেশি ফাউল করছে। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ।

তিনি বলেন, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, হত্যাকারীদের দুঃসাহস ছিল না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার। জিয়াউর রহমান খুনীদের পুরস্কৃত করেছিলেন। বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন। খুনীদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন। জাতীয় ৪ নেতার হত্যা বিশ্বাস ঘাতকতার ধারাবাহিকতা। বঙ্গবন্ধু কন্যাকে প্রাইম টার্গেট করে ২১ আগস্ট ২৩ জনকে হত্যা করেছিল। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টার মাইন্ড যুবরাজ তারেক রহমান। এরা বঙ্গবন্ধু পরিবারকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল।

আজ তাদের সঙ্গে আমরা রাজনীতি করছি। পঁচাত্তরে রাজনৈতিক পারস্পারিক সম্পর্কের যে উঁচু দেয়াল তারা তুলেছে, সেই দেয়াল ৩ নভেম্বর আরও উঁচু করেছে। তারপর ২১ আগস্ট অনেক উচ্চতায় নিয়ে গেছে। অলঙ্ঘনীয় দেয়াল। বিএনপি আজও হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে যাচ্ছে, বলেন কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com