1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বসুরহাটের ঘটনায় স্পেন ছাত্রলীগ সভাপতির ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা সালেকিন রিমনের বিরুদ্ধে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে বসুরহাট পৌরসভা শ্রমিক লীগের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হায়দার মিয়ার ছেলে সালেকিন রিমনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সালেকিন রিমন ফেসবুক লাইভে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন। তার দেওয়া মিথ্যা তথ্য অনুযায়ী হামিদুর রহমান শান্ত নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ‘ইয়াবাখোর আকা মির্জা একজন সমকামী ছিলেন। বসুরহাটের রায়হানকে তিনি অজস্র বার বলাৎকার করেছেন বলেছেন সালেকিন রিমন’।

এরপর ৭ এপ্রিল জাকের হোসাইন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও মিথ্যা, কুরুচিপূর্ণ ও অশালীন তথ্য প্রচার করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিগত ৫ মাস যাবত দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে সাংবাদিকসহ দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com