1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অনেকেই মজা নিতে চাইবে, যা হওয়ার ম্যাচে হবে: পূজা চেরি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে তরুণ নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে শাকিব-পূজাকে জড়িয়ে শোনা যায় নানা কথা। ফুটবল উন্মাদনায় এখন সেসব খবর এখন চাপা পড়েছে।

বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর শুরু হতে আর দুইদিন বাকি। এ নিয়ে উন্মাদনার কমতি নেই পুরো বিশ্বে। সাধারণ জনগণের পাশাপাশি নাটক ও সিনেমার তারকারাও ফুটবল জ্বরে আক্রান্ত।

বাংলাদেশের বেশিরভাগ ফুটবল ভক্তরা মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল দলকে সমর্থন করে। আর এই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তাদের পছন্দের তারকারা। তারা কোন দলকে সমর্থন করে তা জেনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ ভক্তরা।

এবার জানা গেল উঠতি জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ফুটবল সমর্থন করা দলের নাম। এক কথায় আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার একটাই দল- আর্জেন্টিনা। আর কোনো দলকে সমর্থন করব না। যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। খেলা দেখব না। কথা শেষ। আর্জেন্টিনার বাইরে আর কোনো দল নাই।

যখন থেকে খেলা বুঝি, তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছি। বিশেষ করে লিওনেল মেসির ভক্ত আমি। আর আমার মায়ের কাছে শুনেছি ম্যারাডোনার কথা। তখন খেলা দেখেছি। তারও ভক্ত আমি। মার্কো রহো আর ডি মারিয়ার খেলা দেখেও নিজেকে তরতাজা লাগে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না। খেলা তো খেলাই। অনেকে মজা নিতে চাইবে। তাদেরকে নিতে দিন। যা হওয়ার ম্যাচে হবে।

কিন্তু দল কিন্তু আমার একটাই। সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। অনেকেই অনেক কথা বলে কিন্তু মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই খেলার আগে পছন্দ থাকবেই কিন্তু এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে। জিতুক কিংবা হেরে যাক আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করি।

এর বাইরে আরও অনেক তারকাই আছেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে যাদের উন্মাদনার শেষ নেই। যদিও সেভাবে এখনো তেমন কেউ তাদের পছন্দের দলের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেননি। ফুটবল বিশ্বকাপ শুরু হলে হয়তো সবাই এক এক করে নিজেদের ভালো লাগার কথা জানাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com