1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকা মহাসমাবেশ : আইজিপির সাথে বৈঠকের পর যা জানালো বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের সমাবেশের অনুমতি এবং দলের নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে কথা বলতে পুলিশ সদর দফতরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাথে বৈঠক করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলটি পুলিশ সদর দফতরে গেলে দুপুর ১টার দিকে বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

বৈঠক শেষে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, ‘আইজিপি, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেছি। দেশের সার্বিক পরিস্থিতি, গায়েবি মামলা, বাধা-হামলার ঘটনা, আওয়ামী লীগের বাধাসহ নানা বিষয় তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘হাইকোর্টের গেট থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গায়েবি মামলা হয়েছে। আমরা এই মামলার ব্যাপারে কথা বলেছি। তিনি (আইজিপি) দেখবেন বলেছেন।’

সমাবেশ স্থানের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি, আমরা সমাবেশ পল্টনে করতে চাই। তারা (পুলিশ) বলেছেন, আপনারা সোহরাওয়ার্দীতে করেন। আমরা স্থান নির্ধারণ নিয়ে আমাদের স্ট্যান্ড জানিয়েছি।’

বুলু আরো বলেন, ‘আমরা গায়েবি মামলার কপি পুলিশ প্রধানকে দিয়েছি। তিনি (আইজিপি) বলেছেন, খতিয়ে দেখবেন। একই মামলায় যুবলীগের নেতা বাদি, পুলিশও বাদি। এটা তো হয় না। এটাই তো প্রমাণ করে গায়েবি মামলা।’

এসময় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদেরকে পুলিশের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। আমরা আসলে পুলিশের প্রতিপক্ষ না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com