1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি : ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপিকে রাজধানীর রাস্তায় সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নির্ধারণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিএনপি মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি পাবে না। তবে সমাবেশের জন্য বিএনপি এখনও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম প্রস্তাব করেনি।

এর আগে, রোববার বিকেলে ডিএমপি কমিশনারের সঙ্গে সমাবেশের স্থল নির্ধারণ করার বিষয়ে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

বৈঠকের পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশ করব বলে এসেছি। কিন্তু পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। তবে আমরা আজ এ বিষয়ে আলোচনা করতে এসেছি। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনার পর সমাবেশের স্থান চূড়ান্ত হবে।

এদিকে, সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনেই করার দলীয় সিদ্ধান্ত আছে।

প্রশাসন চাইলে বিএনপি সমাবেশের স্থানের বিকল্প নাম দেবে জানিয়ে তিনি বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেব। কিন্তু এখন নাম বলব না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি বসানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করা হচ্ছে। আজ আমার বাসা ঘেরাও করে রাখা হয়েছে। এগুলো ১০ ডিসেম্বর গণসমাবেশ দমানোর জন্য করা হচ্ছে। এসব করে বিএনপির গণসমাবেশ দমানো যাবে না। সরকার ক্ষমতা হারানোর ভয়ে এসব করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com