1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নয়াপল্টনে হঠাৎ বিএনপি নেতাকর্মীর সমাগম, সতর্ক অবস্থানে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণা আসে আরও এক মাস আগে। যদিও সমাবেশস্থল নির্ধারণ নিয়ে এখনও দেন-দরবার চালিয়ে চাচ্ছে দলটি। পুলিশ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে বিএনপিকে। কিন্তু এ প্রস্তাবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সাড়া মেলেনি।

বিএনপির দাবি, নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে। এর বাইরে কোথাও অনুমতি দিলেও সেখানে যাবে না তারা। আজ বিকেলে দলটির কয়েকশ নেতাকর্মী রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর ) বিকাল থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় থেমে-থেমে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। রাত সাড়ে ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন ।

এদিকে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এবং আশপাশের গলিতে অন্যান্য দিনের তুলনায় আজ বিপুল পরিমাণ পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানও এনে রাখা হয়েছে।

কার্যালয়ে সামনের দলীয় নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, নেতাকর্মীদের এ অবস্থান সাময়িক সময়ের জন্য। সমাবেশকে কেন্দ্র করে কোনো অবস্থান নয় এটি।

এদিকে সমাবেশকে কেন্দ্র নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ব্যানার-ফেস্টুন আনা হয়েছে। শুধু তাই নয়, খাবার রান্না করার জন্য ডেকোরেটর থেকে হাড়ি-পাতিলও এনে রাখা হয়েছে সেখানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com