1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে নিয়ে যে আর্জি জানালেন পর্তুগাল কোচ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও পর্তুগাল শিবিরের অন্দরের খবর খুব একটা ভাল নয়। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ক্রমাগত বিতর্ক তৈরি হচ্ছে। কখনও কোচের সঙ্গে তার বিবাদ, তো কখনও দলের বাকিদের সঙ্গে সম্পর্ক, খেলার বাইরে বার বার শিরোনামে এসেছেন সিআরসেভেন। এই অবস্থায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে খেলতে নামার আগে রোনালদোকে একা থাকতে দেওয়ার আর্জি জানিয়েছেন দলের কোচ ফেরনান্দো সান্তোস।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে প্রথম একাদশে রাখেননি কোচ স্যান্তোস। সেই জন্য নাকি দল ছেড়ে দেশে ফেরার বিমান ধরতে চেয়েছিলেন রোনালদো। এই খবর সত্যি নয় বলে জানিয়েছেন স্যান্তোস। তিনি বলেছেন, “রোনালদো আমাকে কোনওদিন বলেনি যে ও দল ছেড়ে দেশে ফিরতে চায়। এবার আমাদের এই নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। দয়া করে ওকে একা ছেড়ে দিন। রোনালদো পর্তুগালের ফুটবলের জন্য কী করেছে সেটা মনে রাখুন।”

প্রথম একাদশে যে রোনালদোকে রাখা হবে না সেই বিষয়ে তাদের মধ্যে আগে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন স্যান্তোস। বলেছেন, “ম্যাচের আগে আমাদের কথা হয়েছিল। এমন নয় যে প্রথম একাদশের বাইরে থাকা সব ফুটবলারের সঙ্গে কথা বলি। কিন্তু রোনালদো দলের অধিনায়ক। তাই ম্যাচের আগে ওকে ডেকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম। প্রথমে ওর খারাপ লেগেছিল। কিন্তু পরে দলের স্বার্থে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।”

রিজার্ভ বেঞ্চে বসে থাকলেও প্রতিটি গোলে রোনালদো সতীর্থদের সঙ্গে উল্লাস করেছেন। স্যান্তোসের মতে, এটাতেই বোঝা যায় রোনালদো কত বড় ফুটবলার। তিনি বলেছেন, “রোনালদো সব সময় প্রথম একাদশে থাকে। তাই রিজার্ভ বেঞ্চে থাকা ওর পছন্দ নয়। কিন্তু দলের প্রতিটা গোলে দলের সঙ্গে উল্লাস করেছে ও। সবার সঙ্গে কথা বলেছে। সাইডলাইন থেকে নিজের মতামত দিয়েছে।”

মরক্কোর বিপক্ষে রোনালদোকে প্রথম একাদশে রাখা হবে কি না সে বিষযে স্পষ্ট করে কিছু জানাননি স্যান্তোস। তিনি বলেছেন, “আমার পরিকল্পনা অনুযায়ী যে ফুটবলারদের দরকার তাদেরই খেলাব। তার মানে এই নয় প্রথম একাদশে সুযোগ না পেলে তার খেলা হবে না। যখন যাকে দরকার হবে মাঠে নামিয়ে দেব। কারণ, দলের জয় আমাদের আসল লক্ষ্য। সেটাই করার চেষ্টা করব।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com