1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেই রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়িয়ে দিলো ফিফা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল পরিচালনা করেন স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহোচ। ওই ম্যাচে রেকর্ড ১৭টি হলুদ কার্ড দেখান তিনি। সেই রোষানল থেকে বাদ পড়েননি লিওনেল মেসিও। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে সংবাদ সম্মেলনে রেফারি লাহোচকে অযোগ্য বলে কটাক্ষ করেন মেসি। খেলা চলাকালীনও তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি।

পরে এ নিয়ে তদন্তে নামে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে দেখেছে ফিফার রিভিউ কমিটি। তাতে লাহোচের দোষ বেশি পাওয়া গেছে। ফলে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিশ্বকাপে তো বটেই, সামনে আর আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে নাও পারেন তিনি।

লাহোচের বিরুদ্ধে মূলত ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে ফিফা। এক্ষেত্রে মেসির দোষ বেশি পাওয়া গেলে সেমিফাইনাল থেকে ছিটকে যেতেন তিনি। কিন্তু তার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেফারির বিরুদ্ধে রায় গেছে।

ফিফা রিভিউ কমিটি জানিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ভুল কারণে বাঁশি বাজিয়েছেন লাহোচ। তাই তাকে বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

কোয়ার্টারে লাহোচের রেফারিং নিয়ে অসন্তোষ জানিয়েছেন ডাচ ফুটবলাররা। সেজন্য আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সেমিফাইনালে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে।

সোমবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ফিফা এটি নিশ্চিত করেছে। তাতে জানানো হয়েছে, ভালো রেফারি হিসেবে সুখ্যাতি আছে দানিয়েলের। দুই দলের কাছেই তার গ্রহণযোগ্যতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com