1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আ.লীগের জাতীয় কমিটি বৈঠকে বসছে কাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের জাতীয় কমিটি বৈঠকে বসছে আগামীকাল (শনিবার)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ছয়টায় সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আলোচন্য সূচিতে রয়েছে- দলের ২২তম জাতীয় কাউন্সিল, আওয়ামী লীগের বাজেট এবং বিবিধ।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বেশ কিছু প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, জাতীয় কমিটির সভায় জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। এছাড়া সভায় আগামী জাতীয় সম্মেলনে পাশ করানোর জন্য দলের যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তৈরি করা হবে, এর খসড়া নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা আছে, আওয়ামী লীগের জাতীয় কমিটির মোট সদস্য সংখ্যা হবে ১৮০ জন। যার মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ৮১ জন জাতীয় কমিটিরও সদস্য। এছাড়া প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি মোট ৭৮ জন এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকও করতে পারেন।

জাতীয় কমিটির দায়িত্ব প্রসঙ্গে গঠনতন্ত্রে বলা হয়েছে, জাতীয় কমিটি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও কাউন্সিলের মধ্যে সমন্বয় রক্ষা করবে। যেকোনো জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ কাউন্সিলকে সহায়তা করবে। জাতীয় কমিটি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যেকোনো সিদ্ধান্ত ও কার্যাবলী পর্যালোচনা করতে পারবে। আওয়ামী লীগের ত্রিবার্ষিক নির্বাচনি বা বিশেষ অধিবেশনে গৃহীত প্রস্তাব কার্যকর করবে জাতীয় কমিটি। যেকোনো সদস্যের শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে জাতীয় কমিটির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com