1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমরা জানি এমবাপ্পে সামনাসামনি কতটা ভয়ঙ্কর: এমিলিয়ানো মার্টিনেজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ জেতার সুযোগ বারবার আসে না। আর্জেন্টিনাকেই ধরা যাক, ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর দুইবার ফাইনাল খেলেছে তারা। দুইবারই ফিরতে হয়েছে মলিন বদনে। এবার আরও একটি ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা।

কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা।

তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটি প্রথম বিশ্বকাপ ফাইনাল। কিন্তু দলের সঙ্গে তিনি যেভাবে অঙ্গাআঙ্গিভাবে জড়িত তাতে কে বলবে তিনি এতটা কম অভিজ্ঞ!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের বিপক্ষে কৌশল নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে। এমবাপ্পে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলবো।’

এমি মার্টিনেজ সবসময়েই মেসির জন্য নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। ফাইনালের আগেও সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, ‘আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি। আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভালো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com