1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তাসকিনের শিকার কোহলি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তাইজুল ইসলামের তিন আঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত। কিন্তু তাদের প্রচেষ্টায় বাধা দিলেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। বিদায়ের আগে কোহলির নামের পাশে ছিল ২৪ রান।

ভারতের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলায় ঢাকা টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ২২৭ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে অলআউট করার পর গতকাল ৮ ওভার খেলে ভারত। কোনও উইকেট না হারিয়ে ১৯ রানে দ্বিতীয় দিন শুরু করলেও টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়ে সফরকারীরা।

প্রথম ঘণ্টাতেই ফিরিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটারকে। বড় চ্যালেঞ্জের শুরু এরপর। ভারতের ব্যাটিংয়ের দুই মূল ভরসা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি আসেন ক্রিজে। তাদের বল উড়ে ফিল্ডারের আশেপাশে পড়ছিল, কিন্তু অল্পের জন্য থেকে যাচ্ছিল নাগালের বাইরে। অবশেষে শর্ট লেগে দারুণ ক্যাচ নিলেন মুমিনুল, পূজারাকে হারিয়ে চাপে পড়ে ভারত। এরপরই কোহলিকে তুলে নেন তাসকিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com