1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

শনিবার বিকেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

পিসিবি নতুন প্রেসিডেন্ট নাজাম শেঠি শহিদ আফ্রিদিসহ তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- আব্দুল রাজ্জাক, রাও ইফতিখার আনজুম।

এছাড়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ পালন করবেন কনভেইনারের দায়িত্ব।

এ প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

‘শহিদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোনো ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে সবচেয়ে যোগ্য। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’ বলেন শেঠি।

নতুন দায়িত্ব পেয়ে খুশি শহিদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব।’

‘আমি দ্রুতই একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সাথে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’ যোগ করেন সাবেক অলরাউন্ডার। সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com