1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করা ভক্তের জামিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মিরপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টে শুক্রবার দুপুরে দৌড়ে মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করেন ভক্ত

মিরপুরে শেরে-বাংলা স্টেডিয়ামে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে সাকিব আল হাসানের পা ছুঁয়ে সালাম করা ভক্তের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার জামিনের এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।

আরাফাত নামে ওই ভক্তকে শুক্রবার স্টেডিয়াম এলাকা থেকে আটক করে পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান।

আসামিপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, ওই তরুণ সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত। তিনি গ্রাম থেকে এসেছেন। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে গিয়ে সাকিবের পা জড়িয়ে ধরেন। এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধারও করা হয়নি। তাই আসামির জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারি থেকে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। এই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্ত আরাফাতের বাড়ি মাদারীপুরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com