1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রোনালদো নয়, প্রথমে মেসিকে আনতে চেয়েছিলাম : আল নাসের কোচ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতার বিশ্বকাপ থেকেই গুঞ্জন উঠেছিল। এরপর বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন সিআর সেভেন। রোনালদোকে চুক্তি করার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করলেন ক্লাবটির কোচ রুডি গার্সিয়া।

সেখানে তিনি জানান, মেসিকে প্রথমে চুক্তি করাতে চেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাপারটা মজার ছলেই বলেছেন ক্লাবের ফরাসি কোচ গার্সিয়া। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাকে দলে ভেড়ানো নিয়ে প্রশ্ন করা হলে গার্সিয়া কৌতুকের সুরে বলেন, রোনালদো? আমি দোহা থেকে আগে মেসিকে আনতে চেয়েছিলাম।

তবে গার্সিয়ার প্রথম পছন্দ ছিল আর্জেন্টাইন তারকা। তবে তার সঙ্গে কোন রকম কথাবার্তা হয়নি ক্লাব কর্তৃপক্ষের। তবে গার্সিয়ার যে মেসি খুব পছন্দের খেলোয়াড়, তা কাতার বিশ্বকাপেই বোঝা গেছে। বেশিকিছু আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখেছেন এই ফরাসি কোচ।

রোনালদোকে এনে মধ্যপ্রাচ্য তথা এশীয় ফুটবলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বিনিয়নিয়ার সৌদি ক্লাব। তবে এখানেই থামছে না তারা, ইউরোপীয় ক্লাব ফুটবলের আরও বড় বড় তারকাদের আনতে চায় তারা। তাদের মধ্যে রয়েছেন সার্জিও রামোস, চেলসির এনগোলো কন্তে এবং জর্জিনহো। উইন্টার ট্রান্সফারে আরও কিছু খেলোয়াড় চুক্তি করাতে চায় আল নাসের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com