1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জ্বালানি তেলের বড় দরপতন বিশ্ববাজারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্বজুড়ে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী। কারণ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও চীনে করোনা শনাক্তের হার বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার বিকেলের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৮৮ বা দুই দশমিক তিন শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৬৮ অথবা দুই দশমিক দুই শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন।

পিভিএম তেল বিশ্লেষক স্টিফেন ব্রেনক বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা সম্পর্কে উদ্বেগগুলেঅ ব্যবসায়ীদের মনের সামনে ও কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা অদূর ভবিষ্যতেও থাকবে।

এদিকে চীনা সরকার ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়।

তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com