1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে ঢাকার নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘণ্টা গণঅবস্থান করতে পারবেন তারা। আগামীকাল বুধবার এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগেই করেছে দলটি।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে বলে জানান তিনি।

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির এ নেতা। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

গত ৩০ ডিসেম্বর সরকার পতন ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com