1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাংবাদিক আশিক হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুরে দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুর রহমান আশিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর কাচারী বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দৈনিক পর্যবেক্ষণ পরিবার রংপুরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রধান প্রতিবেদক আলমগীর ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি এম আরমান হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের রংপুর অফিস প্রধান সরকার মাজাহারুল মান্নান, আরটিভির রংপুর অফিস প্রধান জাহাঙ্গীর আলম বাদল, এশিয়ান টেলিভিশন এর রংপুর অফিস প্রধান বাদশাহ ওসমানী, হাজীরহাট মেট্রো. প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হারুন, সাংবাদিক শরিফা বেগম শিউলিসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা আজ নির্যাতিত। তাদের নিরাপত্তার অভাব কর্মক্ষেত্রে। আশিক হত্যায় যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক অপু ও সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজার রহমান, ফটো সাংবাদিক রঞ্জিত দাস, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, সাংবাদিক রুহুল আমিন লেলিন, সাংবাদিক কাশেমসহ আরো অনেকে।

দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রধান প্রতিবেদক আলমগীর ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুর রহমান আশিককে হত্যা করা হয়েছে। গত সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের ফারুকী পার্কে এ ঘটনা ঘটে।

তিনি জানান, ঐদিন বেলা আড়াইটার দিকে জেলা শহরের ফারুকী পার্কে বাতিঘর সংগঠনের একটি বৈঠক ছিল। সংগঠনের অন্য সদস্যরা বাড়ি থেকে আশিকুরকে ডেকে সেখানে নিয়ে যান। বৈঠক শেষে সন্ধ্যায় পার্কের প্রধান ফটক থেকে শহরের ভেতরে যাওয়ার জন্য সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন আশিকুর। এ সময় এগিয়ে এসে আশিকুরের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন রায়হান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রায়হান। সংগঠনের সদস্যরা আশিকুরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরফাত তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com