1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সব রেকর্ড ভেঙে চেলসিতে আর্জেন্টাইন তারকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার উদীয়মান ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। তাও আবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে। কেবল লিগেই নয়, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যেও অর্থমূল্যে এনজো এখন সবচেয়ে দামি।

এনজোকে চেলসি কিনেছে ১২ কোটি ১০ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৯৯ কোটি টাকা। ইংলিশ ক্লাবটির সঙ্গে ৮ বছরের চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার।

বেনফিকা থেকে এনজোকে কেনার মাধ্যমে ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে সর্বোচ্চ দামে কেনা ম্যানচেস্টার সিটির রেকর্ডও ভেঙে দিয়েছে ব্লুজরা।

জানুয়ারির এই মধ্যবর্তী দলবদলে এ পর্যন্ত সাতজন খেলোয়াড় কিনল চেলসি। আর গত মৌসুম শেষ হওয়ার পর থেকে কিনেছে মোট ১৬ খেলোয়াড়। ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী, জানুয়ারির এই দলবদলে প্রায় ৩২ কোটি ৬৫ লাখ ইউরো খরচ করল চেলসি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত।

প্রিমিয়ার লিগের চলমান সিজনে বেশ পিছিয়ে আছে চেলসি। ২০২২-২৩ মৌসুমের ২০ ম্যাচ শেষে দলটির অবস্থান ১০তম। ৮ জয়ের বিপরীতে পাঁচটিতে ড্র এবং সাতটিতে হার দেখেছে ব্লুজরা। ১৯ ম্যাচে ১৬ জয় নিয়ে নম্বর ওয়ান পজিশনে আর্সেনাল, দুইয়ে ম্যানসিটি এবং নিউক্যাসল আছে তিন নম্বরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com