1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উন্নয়ন দেখে বিরোধী দলের জ্বালা করছে, অন্তর জ্বালা : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে, উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন দেখে বিরোধী দলের জ্বালা করছে, অন্তর জ্বালা। কত জ্বালা? পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, বঙ্গবন্ধু ট্যানেলের জ্বালা, উড়াল সেতুর জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ সড়কের জ্বালা। তারা অন্তর জ্বালায় মরে যাচ্ছে। সামনে আছে রূপপুর, মাতারবাড়ি, পায়রা, রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বিজয়, সীমান্ত বিজয় এই সবই শেখ হাসিনার উন্নয়নের অর্জন। এই অর্জন তারা সইতে পারে না। ফলে তারা অন্তর জ্বালায় ভুগছে। উন্নয়ন থেমে থাকবে না।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্বাচল উপশহরে পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ইতিহাসে গণপরিবহনে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পাতাল মেট্রোরেলের প্রকল্প। পদ্মা সেতুর ব্যয় ছিল একত্রিশ হাজার কোটি টাকা, আর পাতাল রেলের ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা। এই ৫২ হাজার কোটি টাকার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে জাপান।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com