1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের পাসপোর্ট সংশোধনে ‘খুশি নয়’ ফিলিস্তিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান। একইসঙ্গে তিনি বাংলাদেশের সিদ্ধান্তকে সংশোধনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার ফিলিস্তিন দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। আমরা দেশটিকে শ্রদ্ধা করি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে এটি অগ্রহণযোগ্য, এটি অবশ্যই অগ্রহণযোগ্য। বাংলাদেশ সরকার এমন এক সময়ে এই পাসপোর্টে পরিবর্তন এনেছে, যখন কয়েকদিন আগে ইসরায়েল গাজায় হামলা ও নৃশংসতা চালিয়েছে। সে কারণে এ পরিবর্তন একটি ভুল বার্তা দেবে।’

রাষ্ট্রদূত রমজান আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করবে। তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলাদেশ এ সিদ্ধান্ত সংশোধন করবে এবং পাসপোর্টে বাক্যটি রাখবে। কারণ এটি ফিলিস্তিনের জনগণের পক্ষে খুব ভালো সমর্থন উপস্থাপন করে। আমরা কেবল সরকারকে সিদ্ধান্তটি সংশোধন করার জন্য অনুরোধ করতে পারি এবং আমরা আশা করি তারা তা করবে।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। আমি মনে করি আপনারা সবাই এ সম্পর্কে জানেন; এমন এক সময়ে সংবাদটি এসেছে যখন ইসরায়েলের অত্যাচারে আমাদের বাচ্চাদের রক্ত শুকোয়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com