1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের সিরিজ থাকায় পিএসএলে বাংলাদেশি খেলোয়াড়দের খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সেসব শঙ্কাকে পেছনে ফেলে টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে নিলামে কেউ না কিনলেও টুর্নামেন্ট শুরুর দিনে তাকে দলে টানলো পেশোয়ার জালমি।

লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। আসরের নিলামে বাংলাদেশের বেশকিছু খেলোয়াড় থাকলেও অবিক্রীত ছিলেন সবাই। শেষ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে চুক্তি করে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাকিব। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার।

পিএসএলের এবারের আসরের দ্বিতীয় দিনে আগামীকাল করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল পেশোয়ার জালমি। এ ম্যাচ থেকেই সাকিবকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে বোর্ডটি।

বিবৃতিতে তারা জানায়, সম্পূরক বাছাই হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে পেশোয়ার জালমি। মঙ্গলবারের করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থেকেই একাদশে থাকতে পারবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন সাকিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com