1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউরোপের দেশ রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে। দেশটির একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান করবেন। এসময় ১৫ হাজারেরও বেশি ভিসা দেয়া হবে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এসময়ের মধ্যে তারা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবেন।

এর আগে গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে প্রতিনিধি দল আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com