1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাগেরহাটে ৪৯৪তম ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

 

মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দেশের ৪৯৪তম ফারার সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মার্চ শনিবার প্রধান অতিথি হিসেবে ফকিরহাট ফারার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নামের এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে অভিবাদন মঞ্চ আরোহণ করেন। সেখানে একদল চৌকস অগ্নিসেনা মাননীয় প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে মাননীয় সংসদ সদস্য ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর শুভ উদ্বোধন বেলুন উড়ান। মাননীয় এমপি শেখ হেলাল উদ্দিন স্টেশন আঙিনায় একটি আম্রপালি বৃক্ষ রোপণ করেন। ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, গণপূর্ত বিভাগ ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে দেশের ৪৯৪তম এই ফারার স্টেশনটির নির্মাণ সম্পন্ন করেছে।
ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক জনাব মোহম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম অরিফুল হক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ফারার সার্ভিসের খুলনার বিভাগীয় প্রধান মামুন মাহমুদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com