1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ডেমরায় ৭০০ পরিবারের মাঝে দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ঈদ উপহার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭০০ অসহায়, খেটে-খাওয়া, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

আজ সোমবার সকাল ১১টায় ঢাকা-০৫ আসনের অন্তর্গত ডেমরা থানার সারুলিয়া বাজারে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা-০৫ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

প্রধান অতিথির বক্তব্যে এসময় কামরুল হাসান রিপন বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই সাধারণ জনগণের পাশে থাকে। অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য এই উপহার। ‘ এসময় আগামী সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা-০৫ আসনে যে নৌকার মনোনয়ন পাবেন তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষ নেতা।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ইসলাম কন্ট্রাক্টর, ৬৭, ৬৮ এবং ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা রহমান হিমেল, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুন। এছাড়াও ডেমরা থানা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সাবেক এবং বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com