1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

এবার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করার অভিযোগ তুলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (০২ মে) দুপুরে গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ে ওই অভিযোগটি করা হয়।

অভিযোগকারী হলেন- গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগ করা মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজের সম্পদের তথ্য গোপন করেছেন। যা তারই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল লক্ষ্য করা গেছে।

অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছয়দানা-হারিকেনস্থ বাড়ির আধুনিক সুপরিসর লিফট, দুই ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছে মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা, আর কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফাসহ আসবাবপত্র দেখিয়েছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা। এতে ৫ কোটি টাকার গড়মিল বেড়িয়ে আসবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমাদের এখানে বাছাই কমিটি আছে। তাদের বাছাইয়ের পর নাম্বারিং যদি তদন্ত যোগ্য হয় তাহলে সুপারিশ নিয়ে ঢাকায় অনুমোদনের জন্য পাঠানো হবে। পরে ঢাকা থেকে যাচাই শেষে যদি মনে করেন তদন্তযোগ্য, তাহলে আমাদের অনুমতি দেবেন। পরবর্তীতে আমরা এ অভিযোগের বিষয়ে কার্যক্রম শুরু করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com