1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তীর্ণ হতে ৩০ নম্বর পেতে হবে এবং ভুল উত্তরে নম্বর কাটা যাবে।

শুক্রবার (৫ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানান।

উপাচার্য জানান, এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসার কথা ছিল। কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। যা নিয়ে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্য আরও জানান, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩০৩২৩১টি। যেখানে এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯৮৭৫টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিট (মানবিকে) আসন সংখ্যা ৭৭৪৬টি এবং আসন প্রতি লড়বে ১৩ জন। সি ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩৪৯৬টি এবং প্রতি সিটে লড়বে ১২ জন শিক্ষার্থী।

আগামী ২০ মে বি ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে বাণিজ্যের (সি ইউনিট) ২৭ মে এবং বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com