1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট আবেদন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে জানান, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বাতিল এবং প্রার্থিতা ফিরে পেতে তিনি আবেদন করেছেন।

গত ৪ মে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থিতা পুনর্বহালের আবেদন স্থগিত করেন এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। ‘ঋণ খেলাপি’র কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের ও তার মা জায়েদা খাতুনের নামে মনোনয়নপত্র জমা দেন। ৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করলেও জায়েদার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে নিজের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় ২০২১ সালের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের ৭ দিন পর তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করে সরকার। গত জানুয়ারিতে আওয়ামী লীগ সভানেত্রীর কাছে লিখিতভাবে ক্ষমা চান জাহাঙ্গীর। ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল তাকে ক্ষমা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com