1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার দিবাগত রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টাফ গালতিয়ের।

বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।’

প্যারিসে দুই মৌসুম খেলে দুইবারই লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে পিএসজিকে তিনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে পারেননি, এটি মেসির ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই হয়তো থাকবে। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলেছেন মেসি। ২১ গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট।

শেষ ম্যাচের পর হয়তো সংখ্যাটা আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com