1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এরশাদ মুক্তি আন্দোলনে টিটুর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে-বেগম রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, মরহুম সারোয়ার হোসেন টিটু’র জাতীয় পার্টিতে সংগ্রাম ও আন্দোলনের ভূমিকা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ও অঙ্গ সংগঠন গুলোর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। টিটু ছিল দলের জন্য একজন নিবেদিত প্রাণ। আমরা দেশপ্রেমিক নেতাকে ২৩ বছর আগে হায়িয়েছি। বেগম রওশন এরশাদ মরহুম সারোয়ার হোসেন টিটুর বিদেহী আত্মার জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে মাগফেরাত কামনা করেন। আজ বিকাল ৩ টায় জাতীয় পার্টির গুলশান¯’ দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা সারোয়ার হোসেন টিটু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এক টেলিকনভারেন্সের মাধ্যমে বেগম রওশন এরশাদ এসব কথা বলেন।

ছাত্র সমাজের সাবেক সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন; সাবেক রাষ্ট্রদুত ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব -গোলাম মসীহ্ । প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মসীহ্ বলেন, ছাত্র-রাজনীতিতে টিটু ছিল একজন ডায়নামিক চরিত্র যা বর্তমানে ছাত্রনেতাদের অনুসরন করা উচিত। টিটু সবসময়ই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সো”চার ছিলেন। সভাপতির বক্তৃতায় ইকবাল হোসেন রাজু বলেন, টিটু ছিল আমার দীর্ঘদিনের সহকর্মী, টিটুর মত একজন নিবেদিত ছাত্র নেতাকে অকালে হারিয়েছি। আমি আজও তার অভাব অনুভব করি। সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা-আজিজ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, ওয়াহিদুল ইসলাম তরুণ, কামাল হোসেন, আজমল হোসেন জিতু, এড. ইমদাদুল হক ও প্রমুখ। উল্লেখ্য যে, সারোয়ার হোসেন টিটু ছিলেন সোহরোয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com