1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর মতিঝিলে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। সোমবার রাতে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির কাছে পরাজয়ের ভয়ে সরকার ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকারের কাজই হচ্ছে জনগণের পকেট কাটা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার। সময় এসেছে এই পকেটমারকে ধরার।

মির্জা ফখরুল বলেন, সরকারের অধিকাংশই যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে। কিন্তু মার্কিন ভিসা নীতির পর সেই টাকা দেশে ফেরত আনতে বাজেটে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। চুরি করলেই সরকার পুরস্কৃত করছে। সরকার উন্নয়নের স্বপ্ন মরীচিকায় পরিণত হয়েছে।

সিইসির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি সন্তোষ প্রকাশ করছে। অথচ, ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলা হয়েছে। যেই ইসি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে পারেন না, তারা নাকি আবার জাতীয় নির্বাচন করবে। অনেক হয়েছে।

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, গদি ও পুলিশ প্রশাসন ছেড়ে মাঠে আসুন, নির্বাচনে আসুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের শক্তি যাচাই করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com