1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

একমাত্র টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকেও একই সঙ্গে পাচ্ছে না বাংলাদেশ দল। এদিকে মিরপুরের উইকেটে ঘাস দেখা গেছে। যে কারণে পেস বোলারদের আধিপত্য দেখা যাবে এই টেস্টে। আজ সংবাদ সম্মেলনে সেটির আভাসও দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

টাইগার এই কোচ বলছিলেন, ‘আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮জন পেসার আছে যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সঙ্গে কাজ করেছে তারা দারুণ করেছে এটা বলতেই হবে। আর পেসাররাও খুব দ্রুত প্রস্তুত হয়েছে এই পর্যায়ে খেলার জন্য। কালকে আমরা ৩ জন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানি না এখনো, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো খেলার জন্য প্রস্তুত।’

এদিকে ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের মাটিতে যেকোনো দলের জন্যই খেলা কঠিন বলে দাবি করেন আফগান প্রধান কোচ জনাথন ট্রট, ‘বাংলাদেশ একসময় নবীন ছিল, এখন টেস্ট দলগুলোকে হারাচ্ছে। এই লক্ষ্য থাকা জরুরি। আমাদের টেস্ট ক্রিকেটাররা এই ফরম্যাটকেই সবচেয়ে বেশি পছন্দ করে। দলে এমন অনেকে আছে যারা সাদা বলে খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেট তাদের জন্য নতুন। ব্যাপারটা চ্যালেঞ্জিং, তবে কোচিং প্যানেলের জন্য রোমাঞ্চকর। বাংলাদেশে খেলা যেকোনো দলের জন্যই কঠিন।’

বাংলাদেশ নিজেদের মাটির সুবিধা নিলেও ভালো খেলতে মুখিয়ে আফগানিস্তান, ‘হোম টিম তো এডভান্টেজ পাবেই। তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা বাংলাদেশে টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত। আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব। সবাই টেস্টের জন্য প্রস্তুত, এটা নিশ্চিত করা আমাদের কাজ।’

টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে কিছুটা জল্পনা-কল্পনা থাকছে। তামিম না থাকায় একাদশে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। সঙ্গী হিসেবে থাকবেন জাকির হাসান। এছাড়া একাদশে থাকবেন তিন পেসার, দুই স্পিনার।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com