1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেরপুরে ট্রাকচাপায় ৩ সিএনজি যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়ার মহাসড়কের ট্রাকচাপায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শেরপুর পৌর শহরের হাজিপুর মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও অজ্ঞাত মহিলা। আহতরা হলেন*তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) , সিএনজি চালক রুবেল  (৩০)।

স্থানীয়রা জানান, শেরপুর বাসট্যান্ড হতে সিএনজি যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজীপুর মডেল মডেল মসজিদের সামনে পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে চাপাদেয়। এতে ঘটনাস্থলেন শিশুসহ একমহিলা মারা যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহত ৫জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেকজন মারা যায়।

শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান বলেন, নিহতদের হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com