1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফায়ার সার্ভিস অধিদপ্তরের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বিভাগীয় দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

 

দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ জুন সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)সহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্স-এর সাথে সরাসরি এবং অন্য ৭টি বিভাগের সাথে অনলাইনে অধিদপ্তরের এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক এবং বিভাগের পক্ষে বিভাগীয় উপপরিচালকগণ ও ট্রেনিং কমপ্লেক্সের পক্ষে অধ্যক্ষ চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, স্বাক্ষরিত চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার সম্পর্কিত কর্মপরিকল্পনাসহ ৪টি কর্মসম্পাদন ক্ষেত্র, ১৩টি কার্যক্রম ও ২৮টি কর্মসম্পাদন সূচক অন্তর্ভুক্ত রয়েছে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com