1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ‘ব্রেইন স্ট্রোকে’ আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আট দিন চিকিৎসা শেষে গতকাল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান। তিনি বলেন, হাসপাতাল থেকে আজ (শনিবার) তাকে বাসায় নিয়ে আসা হয়।

তবে, এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আশা করছি এক সপ্তাহের মধ্যে তাকে সিংগাপুর নিয়ে যাওয়া সম্ভব হবে। তার প্রক্রিয়া চলছে।

গত ১৭ জুন বিকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে হঠাৎ বুকে ব্যথা উঠলে ড. খন্দকার মোশারফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com