1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট দেশে পরিণত করতে কাজ করছেন। – পরিবেশমন্ত্রী ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কিন্তু অনেকে বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মনে করছে এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে পরিণত করতে পারবে না। তাই, বাংলাদেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আজ রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ, অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগণের মধ্যে হাঁস- মুরগি ও গরুর ঘরের উপকরণ, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি সাধারণ গৃহস্থের মতো হাঁস-মুরগি ও কবুতর পালন করেন। সাধারণ গৃহস্থকে কিভাবে সাহায্য করা যায় তা তিনি ভালো করেই জানেন। তার পরিকল্পনা মতো জনগণের জীবনমান উন্নয়নের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। এগুলো ব্যবহার করে তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করতে এবং পরিবারের আয় বাড়াতে পারবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।

মন্ত্রী এর পূর্বে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় মন্ত্রীর অনুকূলে প্রাপ্ত উপজেলা উন্নয়ন সহায়তা খাত এর বরাদ্দ হতে জুড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ছাতা এবং দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্টিভূক্ত জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্প এর আওতায় হাঁস- মুরগি ও গরুর ঘরের উপকরণ বিতরণ করেন এবং জুড়ী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন জুড়ী অঞ্চল এর ৫৯তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন। এছাড়াও, মৌলভীবাজার জেলার বড়লেখা আরএইচডি চৌমুহনী-হাকালুকি হাওড় ভায়া কানুনগো জিসি রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com