1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগা প্রসঙ্গে যা বললেন অপু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রজগতের তারকাদের ব্যক্তিজীবন ঘিরে চর্চার শেষ নেই। শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী—এই অভিনয় ত্রয়ীকে নিয়ে বর্তমানে রটনা রটছে অহরহ। চিত্রনাট্যের বাঁকবদলের মতো করে ঘটছে সম্পর্কের পালাবদল। যতই শাকিব-বুবলীর দূরত্ব বাড়ছে, ততই যেন কমছে শাকিব-অপুর দূরত্ব।

ঢালিউড অন্দরে জোর গুঞ্জন, তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-অপু। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। যদিও রহস্য জিইয়ে রেখেছেন, তারপরও অপু বিশ্বাসের কথায় পাওয়া যায় পুনর্মিলনের আভাস।

সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন, তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

জবাবে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। যেটা সবচেয়ে সত্যি কথা সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রা পথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।’

এবার উপস্থাপক জানতে চান, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়।

নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন তারা। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com