1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ; রংপুরে পুত্র সাদ এরশাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জুলাই শুক্রবার পল্লীবন্ধু পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি’র পক্ষ থেকে রংপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে রংপুর সদর আসনের অন্তর্ভুক্ত ৫ (পাঁচ) টি
ইউনিয়নের জাতীয় পার্টি কার্যালয়ে সকাল ৭ ঘটিকায় দলীয় পতাকা অর্ধনমিত রাখা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া। সকাল ১১ ঘটিকায় পল্লী নিবাসের লিচু বাগানে চিরনিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান পল্লীবন্ধু’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। বাদ জুমা সদর আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ডের ৩ (তিন) টি করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। বাদ আসর সদর উপজেলা জাতীয় পার্টি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। এবং বাদ এশা ৫ (পাঁচ) টি ইউনিয়ন এর ৫ (পাঁচ) টি এতিমখানায় পবিত্র কুরআন খতম ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com