1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাল সনদ থেকে মুক্তি পেতে এবং সামাজিক ও আইনি অনেক সমস্যার সমাধানে দেশের জন্য ব্লকচেইন প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে আইসিটি প্রতিমন্ত্রী পলক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাল সনদ থেকে মুক্তি পেতে সামাজিক ও আইনি অনেক সমস্যার সমাধানে দেশের জন্য ব্লকচেইন প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের পর বিয়ে ও তালাকের ডিজিটাল সার্টিফিকেট চালুর সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করবে আইসিটি বিভাগ। এ থেকে আরো এক ধাপ এগিয়ে ডিজিটাল মুদ্রা এবং নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রেও এই প্রযুক্তিটি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ৪র্থ ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া প্রধান অতথির বক্তব্যে এসব তথ্য জানান জুনাইদ আহমেদ পলক।
ব্লক চেইন অলিম্পিয়াডের বাংলাদেশের সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিমের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ইডিজিই প্রকল্পের অধীনে ব্লকচেইন প্রযুক্তিকে প্রশিক্ষণ কার্যক্রম অন্তর্ভূক্ত করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
এসময় ব্লকচেইন নিয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পলক বলেন, জাল সনদ রোধে, ভূমি নিবন্ধন, বিয়ে ও বিচ্ছেদ সনদের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করতে পারি। একইরকম ভাবে এই প্রযুক্তিটি বিশ্বের ডিজিটাল অর্থ লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু এসব বিষয়ে অজানা থেকে ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। তাই সচেতনতা ও সক্ষমতা অর্জনে আমাদের গুরুত্ব দিতে হবে। হয়তো ভবিষ্যতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াটাও সম্পন্ন করা হবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহবায়ক ও বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মিঃ রানাজিত কুমার ও সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা মিঃ ইফরাদ চৌধুরী।
বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। প্রতিযোগিতায় “প্রফেসর জামিলুর রেজা চৌধুরী” চ্যাম্পিয়শীপ পুরস্কার জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ব্লকচেইন দল “টিম ফার্মার্স”। বিজয়ী হিসেবে তারা পেয়েছে ২ লক্ষ টাকার ডামি চেক।
এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়ে এক লক্ষ টাকার সিলভার পুরস্কার জিতেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দল- টিম অ্যাপো ক্যালিপ্স; পঞ্চাশ হাজার টাকার ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলোজি’র দল “টিক হেক্স” ও পঞ্চাশ হাজার টাকার সেরা প্রোটোটাইপ পুরস্কার জিতেছে সিলেট ক্যাডেট কলেজের দল গ্রে ডেভস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com