1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আনন্দঘন আয়োজনে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১০ম বর্ষপূর্তি পালিত এবং নতুন ভবনের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শনিবার (২৯ জুলাই) উৎসবমুখর পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, সম্মানীত অতিথি হিসেবে ছিলেন পবিত্র ক্রুশ সংঘের দ্বিতীয় সহকারী জেনারেল ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সিএসসি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান ড. জর্জ কমল রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা।

আয়োজনের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন। এরপরেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপচার্য উনার স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান বিগত সময়ে এ বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং এরই ফলে আজকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ১০ বছর পূর্ণ করতে পেরেছে। অন্যান্য বক্তারাও আশা প্রকাশ করেন যে, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিগত সময়ের মতো ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার মান উন্নয়নে এবং গবেষণায় কাজ করে যাবে যা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ এপ্রিল নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কার্যক্রম শুরুর জন্য সরকারি অনুমতি প্রাপ্ত হয়ে সাফল্যের সাথে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com