1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আশুরার দিনে কারবালায় অগ্নিকাণ্ড, নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। খবর ইরানের মেহের নিউজ এজেন্সির।

ইরাকের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে পবিত্র নগরী কারবালায় অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে আশুরার দিন ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয়, এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে।

ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত ৮ জনের ছয়জন ইরাকি। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com