1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ প্রসঙ্গে হারুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির জৈষ্ঠ নেতা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেছেন আলোচিত-সমালোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। রিজভী তাকে ‘অশিক্ষিত’, ‘পাগল’ বলে গালিগালাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন সংস্থাটির প্রধান হারুন অর রশীদ। তিনি জানান, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।

হিরো আলমের অভিযোগের বিষয়ে ডিবিপ্রধান বলেন, তিনি (হিরো আলম) অভিযোগ করেছেন- বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে।

‘হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে গিয়ে তিনি মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখব’, উল্লেখ করেন হারুন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন।

এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com