1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্ব। বিশ্বকাপের ট্রফি এখন আছে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে। ট্রফির সাথে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একইসঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফ এবং বিসিবি কর্তাদেরও ছবি তোলার সুযোগ দেয়া হচ্ছে।

এর আগে, গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর দিন গতকাল এই ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল ট্রফিটি। একদিন না যেতেই ট্রফি এখন অবস্থান করছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

আজ মঙ্গলবার সকাল নয়টায় বিসিবি প্রাঙ্গনে আসে ট্রফিটি। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com